Zaheer Khan: ইডেনের ঘণ্টা বাজিয়ে কলকাতা বনাম লখনৌ ম্যাচের সূচনা জাহির খানের, দেখুন ভিডিয়ো
ক্রিকেটীয় জীবনে ইডেন গার্ডেন্সে অনেক স্মরণীয় ম্য়াচ খেলেছেন ভারতের প্রাক্তন তারকা পেসার জাহির খান। ইডেনের গ্য়ালারি থেকে কতবার উঠেছে, জাহিরের জয়ধ্বনী।
Eden Gardens, KKR vs LSG: ক্রিকেটীয় জীবনে ইডেন গার্ডেন্সে অনেক স্মরণীয় ম্য়াচ খেলেছেন ভারতের প্রাক্তন তারকা পেসার জাহির খান (
Zaheer Khan)। ইডেনের গ্য়ালারি থেকে কতবার উঠেছে, জাহিরের জয়ধ্বনী। এখন ৪৬ বছরের সেই জাহির খান মঙ্গলবার দুপুরে ইডেন গার্ডেন্সের ঘণ্টা নাড়িয়ে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ও লখনৌ সুপার জায়েন্টস-এর ম্যাচের সূচনা করলেন। লখনৌ সুপার জায়েন্স-এর বোলিং কোচ এসে ইডেনের ডাগ আউটে বসে আছেন জাহির খান। টেস্টে ৩১১ ও ওয়ানডে-তে ২৮২টি উইকেটের মালিক জাহির খান চলতি মরসুমে ঋষভ পন্থের দলের বোলিং কোচ হিসেবে কাজ করছেন।
লর্ডসের কায়দায় ইডেনেও প্রতিটি ম্য়াচ শুরুর আগে প্রাক্তন তারকা ক্রিকেটার ঘণ্টা বাজানোর রীতি চালু হয়েছে। গত ৩ এপ্রিল আইপিএল ২০২৫-র কেকেআর বনাম আরসিবি-র উদ্বোধনী ম্যাচে ইডেনের ঘণ্টা নেডে়ছিলেন মুত্তিয়া মুরলীধরন ও রিঙ্কু সিং।
ইডেনের ঘণ্টা নাড়ালেন জাহির খান
Iconic moment at an iconic venue 🏟️#LSG mentor Zaheer Khan rang the bell at the Eden Gardens to kickstart the #KKRvLSG contest 🔔
Updates ▶ https://t.co/3bQPKnxnJs#TATAIPL | @ImZaheer pic.twitter.com/X7SJliCnKs
— IndianPremierLeague (@IPL) April 8, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 08, 2025 04:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

