Pro Kabaddi 2022 Player Auction: আজ মুম্বইয়ে শুরু হচ্ছে ভিভো প্রো কাবাডি ২০২২-র নিলাম
আজ মুম্বইয়ে শুরু হচ্ছে ভিভো প্রো কাবাডি ২০২২-র নিলাম (Vivo Pro Kabaddi 2022 Player Auction)। আগামীকাল ৬ অগাস্ট পর্যন্ত চলবে নিলাম। নিলামে ৫০০ জনেরও বেশি খেলোয়াড়কে দলে ঝাঁপাবে দলগুলি। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি তাদের দল গঠনের জন্য ৪ কোটি ৪০ লাখ পর্যন্ত ব্যয় করতে পারবে। যদিও একটি দল ইতিমধ্যে কতজন খেলোয়াড় ধরে রেখেছে তার উপর নির্ভর করবে ব্যায়ের অর্থ। সকল খেলোয়াড়কে চারটি বিভাগে বিভক্ত করা হয়েছে। প্রতিটি বিভাগের প্রতিটি খেলোয়াড়ের আলাদা বেস প্রাইস থাকবে, যেখান থেকে বিডিং শুরু হবে। এ বিভাগে থাকা প্রতিটি খেলোয়াড়ের মূল্য ৩০ লাখ টাকা, বি বিভাগের খেলোয়াড়দের মূল্য ২০ লাখ টাকা, সি বিভাগের খেলোয়াড়দের মূল্য ১০ লাখ টাকা ও ডি বিভাগের খেলোয়াড়দের মূল্য ৬ লাখ টাকা।
টুইট:
Your Friday evening just got bigger and better 🤩
With less than 1️⃣ day to go, drop your excitement levels with the name of 𝐓𝐇𝐀𝐓 𝐎𝐍𝐄 𝐏𝐋𝐀𝐘𝐄𝐑 you are excited about the most 👇#vivoPKLPlayerAuction pic.twitter.com/6CJeWVSkIp
— ProKabaddi (@ProKabaddi) August 4, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 05, 2022 10:17 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

