Virat Kohli Grooves to Lungi Dance: মাঠে ফের কোন গানের সঙ্গে পা মেলালেন কোহলি? কোন গান জানতে দেখে নিন ভিডিও

গতকাল কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কা ব্যাট করার সময় বেজে ওঠে লুঙ্গি ড্যান্স গান। তখনই মাঠে ফিল্ডিং চলাকালীন ছোট্ট করে শরীরটাকে দুলিয়ে নিলেন বিরাট।

Virat Kohli Grooves to Lungi Dance: মাঠে ফের কোন গানের সঙ্গে পা মেলালেন কোহলি? কোন গান জানতে দেখে নিন ভিডিও
Virat Dance Lungi Dance Photo Credit: Twitter@nibraz88cricket

শুধু ব্যাট হাতে নয়, মাঠে নেচেও দর্শকদের মনোরঞ্জন করেন তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। এশিয়া কাপের  গ্রুপ পর্বের ম্যাচে নেপালের বিরুদ্ধে ম্যাচে তাঁকে নাচতে দেখা গিয়েছিল। সেদিন শ্রীলঙ্কার মাঠে বেশ কিছু নেপালি সমর্থক উপস্থিত ছিলেন। ১৪তম ওভার শেষে মাঠে নেপালি গান বাজানো হচ্ছিল। তখনই দেখা যায় বিরাট মাঠের মধ্যে নাচছেন।

সেরকমই গতকাল কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কা ব্যাট করার সময় বেজে ওঠে লুঙ্গি ড্যান্স গান। তখনই মাঠে ফিল্ডিং চলাকালীন ছোট্ট করে শরীরটাকে দুলিয়ে নিলেন বিরাট। তখনো ম্যাচের রাশ ছিল শ্রীলঙ্কার হাতে। তবে জয়ের পর উচ্ছ্বাসে কোন খামতি রাখেন নি প্রাক্তন ভারত অধিনায়ক। দেখে নিন সেই নাচের ছোট্ট অংশ-

 

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 13, 2023 02:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).