Tokyo Olympics 2020: পদক জয়ী ভারতের পুরুষ হকি দলের কোচ ও অধিনায়ককে কে ফোন করলেন? দেখুন ভিডিও

এর মধ্যেই মনপ্রীত সিংকে সারপ্রাইজ কল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ফোনালাপে জানালেন শুভেচ্ছা৷ পাল্টা ধন্যবাদ দিতে ভোলেননি অধিনায়ক৷

Tokyo Olympics 2020: পদক জয়ী ভারতের পুরুষ হকি দলের কোচ ও অধিনায়ককে কে ফোন করলেন? দেখুন ভিডিও
মোদির সঙ্গে ফোনে বার্তালাপে মনপ্রীত সিং ও দুই কোচ (Photo Credits: "Media_SAI)

৪১ বছর পর হকিতে পদক জিতল ভারতের পুরুষ হকি দল (Indian Men’s Hockey Team)৷ জার্মানিকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে ক্যাপ্টেন মনপ্রীত সিংয়ের টিম৷ এই খবর প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই দেশজুড়ে বইছে খুশির হাওয়া৷ সোশ্যাল মিডিয়ায় উপচে পড়েছে শুভেচ্ছা বার্তা৷ এর মধ্যেই মনপ্রীত সিংকে সারপ্রাইজ কল করলেন  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ফোনালাপে জানালেন শুভেচ্ছা৷ পাল্টা ধন্যবাদ দিতে ভোলেননি অধিনায়ক৷ সঙ্গে প্রধানমন্ত্রী ভোকাল টনিক যে তাঁদের মাঠে নেমে মনের জোরটা বাড়াতে সাহায্য করেছে তা বলেও ধন্যবাদ জানান তিনি৷   

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 05, 2021 12:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).