Indian Cricket Team: দেশে ফিরেই ঢাকের তালে নেচে উঠল বিশ্বকাপজয়ী টিম ইন্ডিয়া,দেখুন ভিডিও

বিশ্বকাপজয়ের (World Cup winning) চার দিন পর বার্বাডোজ থেকে অবশেষে দেশে ফিরল টিম ইন্ডিয়া।

Indian Cricket Team: দেশে ফিরেই ঢাকের তালে নেচে উঠল বিশ্বকাপজয়ী টিম ইন্ডিয়া,দেখুন ভিডিও
Team India Dance to Dhol Beats (Photo Credit: X)

নয়াদিল্লি: বিশ্বকাপজয়ের (World Cup winning) চার দিন পর অবশেষে দেশে ফিরল টিম ইন্ডিয়া (Team India)। বার্বাডোজে (Barbados) হ্যারিকেন বেরিল হানা দিয়েছে। সেখানে পরিস্থিতি ভাল নয়, খারাপ আওবাহাওয়ার কারণে সেখানকার বিমান পরিষেবাও বন্ধ। ফলে  টি-২০ বিশ্বকাপ জিতে আটকে গিয়েছিল ভারতীয় দল। তাঁদের দেশে ফেরাতে বুধবার বিশেষ বিমানের বন্দোবস্ত করা হয়, সেই বিমানে চেপে অবশেষে বিশ্বকাপ ট্রফি নিয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে নাগাদ দেশে ফিরেছেন রোহিত শর্মারা। বিমানবন্দরে পৌঁছানো মাত্র তাঁদের ঘিয়ে অভিনন্দন জানানো হয়, সেখান থেকে দিল্লির আইটিসি মৌর্য হোটেলে (ITC Maurya Hotel) পৌঁছলে ঢাকঢোল বাজিয়ে অভিনন্দন জানানো হয়, বিশ্বকাপজয়ী ক্রিকেটাররা ঢাকের তালে নাচতে শুরু করেন। আজ সকাল ১১টা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট টিমের।

দেখুন ভিডিও

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 04, 2024 09:47 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).