T20 World Cup 2022: প্রস্তুতি ম্যাচে দুরন্ত প্রত্যাবর্তন , 'কঠোর পরিশ্রমের ফল পাওয়া যাচ্ছে' ম্যাচ জিতে বললেন মহম্মদ শামি
ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে শেষ ওভারে দরকার ছিল ১১ রান, সেই সময় বল হাতে আসেন তিনি। শেষ ওভারে ৪ রানে ৪ উইকেট নিয়ে ভারতকে ৬ রানে জয় এনে দেন তিনি
ছিল প্রস্তুতি ম্যাচ, তবুও তাঁর প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখলেন মহম্মদ শামি। সোমবার, ১৭ অক্টোবর, ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে শেষ ওভারে দরকার ছিল ১১ রান, সেই সময় বল হাতে আসেন তিনি। শেষ ওভারে ৪ রানে ৪ উইকেট নিয়ে ভারতকে ৬ রানে জয় এনে দেন তিনি।এশিয়া কাপে দলে ছিলেন না, কোভিড সারিয়ে দলে ফিরেই ভারতের ডেথ বোলিং নিয়ে বেড়ে চলা চিন্তাকে শামি এনে দিলেন স্বস্তির অনুভূতি।ম্যাচ শেষে বাংলার এই ক্রিকেটার তার অনুগামীদের সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন:
আপনাদের ভালবাসা এবং সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ। কঠোর পরিশ্রমের ফল পাওয়া যাচ্ছে। #TeamIndia-এর হয়ে খেলার জন্য মাঠে ফিরে আসতে পেরে দারুণ লাগছে।
Thank you everyone for your love and support. The hard work is paying off. Just feels great to be back on the field, playing for #TeamIndia. Onwards and upwards.#mdshami11 pic.twitter.com/xmLNOKDSZ7
— Mohammad Shami (@MdShami11) October 17, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 18, 2022 10:37 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

