Sunil Narine Retirement: কলকাতার হয়ে স্বপ্নের ফর্মে , তবে কী অবসর ভেঙে টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিরবেন নারিন? (দেখুন পোস্ট)

আই পি এল ২০২৪ এর মরশুমে স্বপ্নের ফর্মে আছেন তিনি। নাইটদের হয়ে ওপেন করতে নেমে একের পর এক বিধ্বংসী ইনিংস খেলছেন তিনি। ৭ ম্যাচে করেছেন ২৮৬ রান। স্ট্রাইক রেট প্রায় ১৭৭। যা দেখে চক্ষু চড়কগাছ দর্শকদের।

Sunil Narine Retirement: কলকাতার হয়ে স্বপ্নের ফর্মে , তবে কী অবসর ভেঙে টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিরবেন নারিন? (দেখুন পোস্ট)
Sunil Narine. (Photo Credits:X)

২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ৩৫ বছরের অলরাউন্ডার সুনীল নারিন। তবে আই পি এল ২০২৪ এর মরশুমে স্বপ্নের ফর্মে আছেন তিনি। নাইটদের হয়ে ওপেন করতে নেমে একের পর এক বিধ্বংসী ইনিংস খেলছেন তিনি। ৭ ম্যাচে করেছেন ২৮৬ রান। স্ট্রাইক রেট প্রায় ১৭৭। যা দেখে চক্ষু চড়কগাছ দর্শকদের। বল হাতেও সমান ভাবে কার্যকরী নাইট তারকা। ওভার প্রতি ৭ রান দিয়ে তুলে নিয়েছেন ৯টি উইকেট। এরপরই তাঁকে দলে ফিরে আসতে অনুরোধ করেন ক্যারিবিয়ান সতীর্থ রভম্যান পাওয়েল। এরপরেই সুনীল নারিন তার অফিসিয়াল ইনস্টাগ্রাম পোস্ট  করেছেন। পোস্ট অনুসারে, নারিন লিখলেন অবসর থেকে ফিরে আসবেন না। দেখুন কী লিখলেন তিনি-

 

 

View this post on Instagram

 

A post shared by Sunil Narine (@sunilnarine24)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 23, 2024 11:48 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).