SRH New Captain For IPL 2024: আইপিএলের আগে সানরাইজার্স হায়দরাবাদ এর বড় ঘোষণা, প্যাট কামিন্স হলেন নতুন অধিনায়ক
২০২২-২৩ মরশুমে এইডেন মার্করাম হায়দ্রাবাদের অধিনায়ক ছিলেন। তবে এইডেন মার্করামের অধিনায়কত্বে গত বছর ১৪টি ম্যাচের মধ্যে মাত্র চারটি জিততে পারে সানরাইজার্স, এবং স্বভাবতই প্লে অফের জন্য যোগ্যতা অর্জন করতে পারেনি।
আইপিএল ২০২৪ মরশুম শুরুর আগে বড় ঘোষণা করল সানরাইজার্স হায়দ্রাবাদ।ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক নিযুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার প্যাট কামিন্স। সোমবার হায়দ্রাবাদের ফ্র্যাঞ্চাইজিটি তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কামিন্সের একটি ছবি পোস্ট করে অধিনায়কের অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করেছে। ক্যাপশনে লেখা আছে “#OrangeArmy! আমাদের নতুন অধিনায়ক প্যাট কামিন্স।”
২০২২-২৩ মরশুমে এইডেন মার্করাম হায়দ্রাবাদের অধিনায়ক ছিলেন। তবে এইডেন মার্করামের অধিনায়কত্বে গত বছর ১৪টি ম্যাচের মধ্যে মাত্র চারটি জিততে পারে সানরাইজার্স, এবং স্বভাবতই প্লে অফের জন্য যোগ্যতা অর্জন করতে পারেনি।তবে মজার বিষয় হল দক্ষিণ আফ্রিকার টি২০ লিগে (SA20)র উদ্বোধনী সংস্করণে সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজিকে শিরোপা জেতানোর পরে মার্করামকে অধিনায়ক করা হয়েছিল। আই পি এলের আসরে সাফল্য না পেলেও চলতি বছরের টুর্নামেন্টে সানরাইজার্স ইস্টার্ন কেপকে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন করেছেন তিনি।
Orangearmy welcomes you Patt Cummins 🧡🖤pic.twitter.com/OMnMPDKxWo
— SunRisers OrangeArmy Official (@srhfansofficial) March 4, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 04, 2024 12:13 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

