Cape Town Test: চোট পেয়ে ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকার তারকা পেসার, কেপটাউন টেস্টে হয়তো লুঙ্গিকে সামলাতে হবে বিরাটদের
কেপটাউন টেস্টে দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশে দেখা যেতে পারে তারকা পেসার লুঙ্গিকে।
ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকার তারকা পেসার গেরাল্ড কোয়েতজি। কাঁধে চোট থাকায় আগামী দু সপ্তাহ তাকে মাঠে নামতে বারণ করেছেন ডাক্তাররা। ফলে আগামী ৬ জানুয়ারি থেকে শুরু হতে চলা কেপটাউন টেস্টে আর খেলার সম্ভাবনা নেই প্রটিয়া পেসার কোয়েতজির। তিনি ছিটকে যাওয়ায় কেপটাউন টেস্টে প্রথম একাদশে চতুর্থ পেসার হিসেবে দেখা যেতে পারে দক্ষিণ আফ্রিকার তারকা এনগিদি লুঙ্গিকে।
সেঞ্চুরিয়ানে বক্সিং ডে টেস্টে রাবাদা, জেনসন,বার্গারদের সেভাবে বল করার সুযোগ পাননি কোয়েতজি। সেঞ্চুরিয়ানে দুই ইনিংস মিলিয়ে মাত্র একটা উইকেট পেয়েছিলেন তিনি।
দেখুন খবরটি
Gerald Coetzee ruled out of the 2nd Test against India.
- Lungi Ngidi might return in the 11. pic.twitter.com/9MfMywitCD
— Johns. (@CricCrazyJohns) December 30, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 30, 2023 12:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

