Sania Mirza: মহম্মদ শামির সঙ্গে বিয়ে নিয়ে জল্পনার মাঝেই লুকিয়ে কোথায় গেলেন সানিয়া মির্জা? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভগ্নিপতির পোস্ট

Sania Mirza: মহম্মদ শামির সঙ্গে বিয়ে নিয়ে জল্পনার মাঝেই লুকিয়ে কোথায় গেলেন সানিয়া মির্জা? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভগ্নিপতির পোস্ট
Sania Mirza at Bestie Parineeti Chopra's Wedding (Photo Credit: Instagram)

সম্পর্কের রসায়নের প্যাচে আপাতত জর্জরিত টেনিস তারকা সানিয়া মির্জা (Sania Mirza)। একদিকে পাক ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে দীর্ঘদিনের বিবাহিত সম্পর্কে ইতি টেনে ভারতে চলে এসেছেন তিনি। অন্যদিকে কানাঘুষো এও শোনা যাচ্ছে ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। এমনকী তাঁর সঙ্গে নাকি বিয়েও করতে চলেছেন প্রাক্তন টেনিস তারকা। এইসব বিতর্কের মাঝে এবার পরিবারের সঙ্গে হজযাত্রায় গেলেন সানিয়া। জানা যাচ্ছে, বাবা ইমরান মির্জা, বোন আনাম মির্জা এবং তাঁর স্বামী আসাদউদ্দিনের সঙ্গে হজে গিয়েছেন টেনিস সুন্দরী। আর পরিবারকে নিয়ে হজযাত্রার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ভগ্নিপতি আসাদউদ্দিন। আর সেই ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

 

View this post on Instagram

 

A post shared by Mohammed Asaduddin (@asad_ab18)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 26, 2024 08:59 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).