Rohit Sharma On MS Dhoni: বিশ্বজয়ের পর রোহিতের মুখে ধোনির প্রশংসা, মাহির উদ্দেশ্যে কী বললেন হিটম্যান?

জয়ের আনন্দে ভাসছে গোটা দেশ। এই আনন্দে সামিল হয়েছেন মহেন্দ্র সিং ধোনিও। ভারতের এই জয়কে জন্মদিনের সেরা উপহার হিসেবেই দেখছেন ধোনি। আর বিশ্বজয়ের পর রোহিতের মুখেও উঠে এল মাহির নাম।

Rohit Sharma On MS Dhoni: বিশ্বজয়ের পর রোহিতের মুখে ধোনির প্রশংসা, মাহির উদ্দেশ্যে কী বললেন হিটম্যান?
Photo Credit: TW/Instagram

নয়াদিল্লিঃ ২০০৭, মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) নেতৃত্বে টি-২০ বিশ্বকাপের (ICC T20 World Cup) শিরোপা উঠেছিল ভারতের (Team India)মাথায়। মাঝে কেটে গিয়েছে ১৭ বছর। ফের রোহিত শর্মার (Rohit Sharma)হাত ধরে বিশ্বকাপ এসেছে দেশে। জয়ের আনন্দে ভাসছে গোটা দেশ। এই আনন্দে সামিল হয়েছেন মহেন্দ্র সিং ধোনিও। ভারতের এই জয়কে জন্মদিনের সেরা উপহার হিসেবেই দেখছেন ধোনি। আর বিশ্বজয়ের পর রোহিতের মুখেও উঠে এল মাহির নাম। ধোনির অভিনন্দনে আবেগে ভাসছেন রোহিতও। বার্বাডোজে দাঁড়িয়ে তখন কথা জড়িয়ে যাচ্ছে রোহিতের। স্বপ্নকে কাছ থেকে ছুঁলে বোধ হয় এমনটাই হয়! তাও কাঁপা-কাঁপা গলায় বললেন, "ধোনি ভাই সারাজীবন ভাল খেলেছেন। দেশের জন্য অনেককিছু করেছেন। ভাল লাগছে ওঁ আমাদের শুভেচ্ছা জানিয়েছেন। দেশবাসী এটাই চেয়েছিল আমরা জিতি। তাই হয়েছে। এতেই আমি খুশি।"

দেখুন কী বলছেন রোহিত শর্মা

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 30, 2024 09:49 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).