Road Safety World Series: খেলা শুরুর আগে সৌজন্য সাক্ষাতে ব্রায়ান লারা-শচীন তেন্ডুলকার(দেখুন ভিডিও)
আজ ইন্ডিয়া লেজেন্ডসের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস। খেলা শুরুর আগে এক সময়ের যুযুধান প্রতিপক্ষ ব্রায়ান লারা দেখা করতে এলেন শচীন তেন্ডুলকার সহ ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে।
১০ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের নতুন মরশুম। উদ্বোধনী ম্যাচে ইন্ডিয়া লেজেন্ডসের প্রতিপক্ষ ছিল জন্টি রোডসদের সাউথ আফ্রিকা লেজেন্ডস।৬১ রানের ব্যবধানে দক্ষিণ আফ্রিকাকে সেই ম্যাচে হারিয়ে দেয় ভারত। আজ ইন্ডিয়া লেজেন্ডসের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস। খেলা শুরুর আগে এক সময়ের যুযুধান প্রতিপক্ষ ব্রায়ান লারা দেখা করতে এলেন শচীন তেন্ডুলকার সহ ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে। তাদের এই সাক্ষাৎ ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।
West Indies Legend Brian Lara meets Sachin Tendulkar, Yuvraj Singh and other former Indian cricketers🤝🙌🏼#BrianLara #SachinTendulkar #RoadSafetyWorldSeries2022 pic.twitter.com/EUAFJ3W1Z4
— News18 CricketNext (@cricketnext) September 14, 2022
লারা ও শচীনের ক্রিকেট দ্বৈরথ দেখতে টিভির সামনে বা মোবাইল হাতে বসে পড়ুন। কালার্স সিনেপ্লেক্স, কালার্স সিনেপ্লেক্স সুপারহিটস, স্পোর্টস ১৮ খেল, জিও টিভি ও Voot অ্যাপে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার।
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 14, 2022 05:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

