Rishabh Pant: কাল দিল্লি-গুজরাট ম্যাচে কোটলায় হাজির থাকছেন ঋষভ পন্থ

কাল, মঙ্গলবার ফিরোজ শাহ কোটলায় চলতি আইপিএলের ম্যাচে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স।

Rishabh Pant: কাল দিল্লি-গুজরাট ম্যাচে কোটলায় হাজির থাকছেন ঋষভ পন্থ
Rishabh Pant (Photo Credit: Instagram)

কাল, মঙ্গলবার ফিরোজ শাহ কোটলায় চলতি আইপিএলের ম্যাচে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। সেই ম্যাচ দেখতে দিল্লির কোটলায় হাজির থাকবেন ঋষভ পন্থ (Risabh Pant)। চলতি আইপিএলে এটাই দিল্লি ক্যাপিটালসের প্রথম হোম ম্যাচ। উত্তরাখণ্ডের পথ দুর্ঘটনায় একেবারে মৃত্য়ুমুখ থেকে ফিরে এসে পন্থ এখনও ঠিকমত দাঁড়াতে পারছেন না। ফলে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক পন্থ এবারের আইপিএলে খেলতে পারছেন না।

তবে খেলতে না পারলেও দলকে উজ্জিবীত করতে কোটলায় হাজির থাকবেন পন্থ। এমন কথাই জানালেন দিল্লি ক্রিকেট সংস্থার যুগ্ম সচিব রঞ্জন মনচন্দা। পন্থের পরিবর্তে দিল্লিকে নেতৃত্বে দিচ্ছেন ডেভিড ওয়ার্নার। আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিলেন কলকাতার সাকিব

দেখুন টুইট

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 03, 2023 09:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).