Real Madrid: লা লিগার প্রথম ম্যাচে পিছিয়ে থেকে জয় রিয়ালের, দেখুন অনবদ্য ফ্রিকিক থেকে আলাবা-র গোলের ভিডিও
কষ্টার্জিত জয় দিয়ে লা লিগা (La Liga 2022) অভিযান শুরু করল গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ (Real Madrid)।
কষ্টার্জিত জয় দিয়ে লা লিগা (La Liga 2022) অভিযান শুরু করল গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ (Real Madrid)। আলমেরিয়া-র ( Almeria) বিরুদ্ধে পিছিয়ে থেকে ২-১ জিতল কার্লো আনসেলোত্তির দল। ম্যাচের ৬০ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল রিয়াল। ম্যাচের ৬মিনিটে লার্জি রামাজিনার এগিয়ে যায় আলমেরিয়া। এরপর ম্যাচে সমতার অনেক চেষ্টা করেও সফল হচ্ছিল না ইউরোপ সেরা রিয়াল।
শেষ অবধি ৬০ মিনিটে রিয়ালকে সমতায় ফেরান লুকাস ভাজকুইয়েজ। এরপর ৭৫ মিনিটে রিয়ালের হয়ে অনবদ্য ফ্রিকিক থেকে জয়সূচক গোলটি করেন ডেভিড আলাবা।
দেখুন আলবা-র অনবদ্য গোলের ভিডিও
WHAT A GOAL! 😲 @David_Alaba #RealMadrid #LaLiga pic.twitter.com/XOqLwYSQnW
— FUT (@Futboleer) August 14, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 15, 2022 11:13 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

