RCB vs LSG, IPL 2023: বিরাট, ফাফ, ম্যাক্সওয়েল ত্রিফলায় বেঙ্গালুরুর ২১২ রান

সোমবার সন্ধ্যায় বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম মাতিয়ে দিলেন আরসিবি-র তিন মহাতারকা ব্য়াটার।

RCB vs LSG, IPL 2023: বিরাট, ফাফ, ম্যাক্সওয়েল ত্রিফলায় বেঙ্গালুরুর ২১২ রান

সোমবার সন্ধ্যায় বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম মাতিয়ে দিলেন আরসিবি-র তিন মহাতারকা ব্য়াটার। প্রথমে বিরাট কোহলি ঝড়, তারপর গ্লেন ম্যাক্সওয়েল সুনামী আর পুরোটা ইনিংস জুড়ে অধিনায়ক ফাফ দুপ্লেসিসের দারুণ ব্যাটিংয়ে ভর করে লখনৌ সুপার জায়েন্টসের বিরুদ্ধে বড় রানের ইনিংস গড়ল রয়্য়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথমে ব্যাট করে আরসিবি নির্ধারিত ২০ ওভারে করল ২ উইকেটে ২১২ রান।

তিনে নেমে গ্লেন ম্য়াক্সওয়েল ২৯ বলে ৫৯ রানের বিধ্বংসী ইনিংস খেললেন। ওপেন করতে নেমে বিরাট কোহলি করেন ৪৪ বলে ৬১ রান। অধিনায়ক ফাফ দু প্লেসিস ৪৬ বলে ৭৯ রান করে অপরাজিত থাকেন। আরসিবি-র ইনিংসে হল ১৫টা ওভার বাউন্ডারি, ১২টা বাউন্ডারি। ম্য়াক্সওয়েল হাঁকালেন ৬টি ওভার বাউন্ডারি, ৩টি বাউন্ডারি। আরও পড়ুন-আইপিএলে নজির বিরাটের

দেখুন টুইট

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 10, 2023 09:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).