RCB New Head Coach: ২০২৪ এর আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর-এর প্রধান কোচ হতে চলেছেন অ্যান্ডি ফ্লাওয়ার

তারকাখচিত দল গড়েও এখনও আই পি এল ট্রফি ঘরে তুলতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তবে ২০২৪ সালের আগে বড়সড় পরিবর্তন আনতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রশাসকরা

RCB New Head Coach: ২০২৪ এর আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর-এর প্রধান কোচ হতে চলেছেন অ্যান্ডি ফ্লাওয়ার
RCB Head Coach Andy Flower Photo Credit: Twitter@CricCrazyJohns

তারকাখচিত দল গড়েও এখনও আই পি এল ট্রফি ঘরে তুলতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তবে ২০২৪ সালের আগে বড়সড় পরিবর্তন আনতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রশাসকরা। জানা গেছে আরসিবি'র ডিরেক্টর অব ক্রিকেট অপারেশনস মাইক হেসন ৩১ অগস্ট তার পদ থেকে সরে দাঁড়াবেন। তার জায়গায় প্রধান কোচ হতে চলেছেন জিম্বাবোয়ের প্রাক্তন খেলোয়াড় অ্যান্ডি ফ্লাওয়ার। সূত্রের খবর  আরসিবি প্রধান কোচ সঞ্জয় বাঙ্গার এবং মাইক হেসনের বাকি সাপোর্ট স্টাফরাও চলে যাবেন বলে আশা করা হচ্ছে।

ক্রিকবাজের একটি প্রতিবেদনে বলা হয়েছে, অ্যান্ডি ফ্লাওয়ার রাজস্থান রয়্যালস সহ বেশ কয়েকটি আই পি এল ফ্র্যাঞ্চাইসির সঙ্গে আলোচনা চালাচ্ছিলেন।তবে আপাতত স্পষ্ট যে বেঙ্গালুরু-ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি আগামী বছরের জন্য হেড কোচ হিসাবে ফ্লাওয়ার কে বেছে নিয়েছেন।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 04, 2023 09:56 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).