Ravindra Jadeja: আফগানরা যদি নিউ জিল্যান্ডকে হারাতে না পারে কী করবেন? জাদেজার এই জবাব ভাইরাল
স্কটল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত বোলিং করে পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার। রবীন্দ্র জাদেজা স্কটিশদের বধ করার পর সাংবাদিক সম্মেলনে যান। সেখানেই এত সাংবাদিক জাদেজাকে প্রশ্ন করেন, এবার যদি আফগানিস্তান নিউ জিল্যান্ডকে হারাতে না পারে তাহলে কী করবেন।
শুক্রবার টি২০ বিশ্বকাপে (T20 World Cup 2021) স্কটল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত বোলিং করে পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার। রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) স্কটিশদের বধ করার পর সাংবাদিক সম্মেলনে যান। সেখানেই এত সাংবাদিক জাদেজাকে প্রশ্ন করেন, এবার যদি আফগানিস্তান নিউ জিল্যান্ডকে হারাতে না পারে তাহলে কী করবেন। আসলে এখন সুপার ১২ পর্বে গ্রুপ ২-র যা অবস্থা তাতে এখান থেকে ভারতকে সেমিফাইনালে উঠতে হলে আফগানিস্তানকে হারাতেই হবে নিউ জিল্যান্ডকে।
এমন প্রশ্ন শুনে জাদেজা যা উত্তর দিলেন তা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। জাদেজা বললেন, আফগানরা যদি নিউ জিল্যান্ডকে হারাতে না পারে তাহলে সোজা ব্যাগপত্তর গুছিয়ে বাড়ি ফিরে যাব, আর কী। আরও পড়ুন: ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ হলেন রাহুল দ্রাবিড়
দেখুন টুইট
"Toh phir aur bag pack karke ghar jayenge, aur kya"😂🤣 pic.twitter.com/V6DE71UcM0
— Jayesh (@jayeshvk16) November 5, 2021
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 06, 2021 11:52 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

