Rashid Khan Completes 150 Wickets in T20I: সেমিতে যাওয়ার আনন্দের মাঝে ১৫০ উইকেটের মাইলস্টোন ছুঁলেন রশিদ খান

সাকিব আল হাসানকে পেছনে ফেলে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ চার উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন রশিদ খান শুধু তাই নয় এই মুহুর্তে টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক রশিদ খান।

Rashid Khan Completes 150 Wickets in T20I: সেমিতে যাওয়ার আনন্দের মাঝে ১৫০ উইকেটের মাইলস্টোন ছুঁলেন রশিদ খান
Rashid Khan touch 150 wicket Milestone Photo Credit: Twitter@ACBofficials

টি-টোয়েন্টি ক্রিকেটে ১৫০ উইকেটের মাইলস্টোন পূর্ণ করলেন আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক রশিদ খান। আফগানিস্তান বনাম বাংলাদেশের আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে চার উইকেট নিয়ে এই কৃতিত্ব লাভ করেন তিনি।  সাকিব আল হাসানকে পেছনে ফেলে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ চার উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন রশিদ খান শুধু তাই নয় এই মুহুর্তে টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক রশিদ খান। রশিদ খানের দুর্দান্ত বোলিংয়ে আফগানিস্তান বাংলাদেশকে আট রানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। মঙ্গলবারের এই ম্যাচে আফগানিস্তান প্রথমে ব্যাট করে রহমানুল্লাহ গুরবাজের ৪৩ রানের ইনিংসের সুবাদে ৫ উইকেট হারিয়ে ১১৫ রান তোলে। জবাবে বাংলাদেশ দল ১৭.৫ ওভারে ১০৫ রানে গুটিয়ে যায়।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 25, 2024 04:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).