IPL 2023: বাটলার, চাহালদের দাপটে হেলায় সূর্যাস্ত ঘটিয়ে শুভ সূচনা সঞ্জুদের

রবিবার সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)-কে ৭২ রানে উড়িয়ে দিল সঞ্ডজু স্যামসনের নেতৃত্বে খেলা রাজস্থান।

IPL 2023: বাটলার, চাহালদের দাপটে হেলায় সূর্যাস্ত ঘটিয়ে শুভ সূচনা সঞ্জুদের
Sanju Samson (Photo Credits: IANS)

আইপিএল ২০২৩ (IPL 2023)-এর শুরুটা দারুণ হল রাজস্থান রয়্যালসের (Rajsthan Royals)। রবিবার সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)-কে ৭২ রানে উড়িয়ে দিল সঞ্ডজু স্যামসনের নেতৃত্বে খেলা রাজস্থান। প্রথমে ব্যাট করে রাজস্থান করে ৫ উইকেট ২০৩ রান। জবাবে মাত্র ১৩১ রান করে সানরাইজার্স। গত মরসুমের ব্যর্থতা এবারও যেন টেনে এনেছে ভূবনেশ্বর কুমারের নেতৃত্বে খেলা হায়দরাবাদ। রাজস্থানের তিনি তারকা জোস বাটলার (২২ বলে ৫৪), সঞ্জু স্যামসন (৩২ বলে ৫৫) ও যশস্বী জয়সওয়াল (৩৭ বলে ৫৪) দারুণ ইনিংস খেলেন।

বল হাতে মাতিয়ে দেন রাজস্থানের স্পিনার যুজবেন্দ্র চাহাল (৪/১৭)। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং-তিন বিভাগেই ব্যর্থ সানরাইজার্স হায়দরাবাদ। হায়দরাবাদের চার বিদেশীই পুরোপুরি ব্যর্থ হলেন। আরও পড়ুন-চাহাল উইকেট নিতেই সে কী উচ্ছ্বাস ধনশ্রী ভর্মার, দেখুন ভিডিয়ো

দেখুন টুইট

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 02, 2023 07:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).