PV Sindhu's New Mentor: পিভি সিন্ধুর মেন্টর হিসেবে যোগ কিংবদন্তি শাটলার প্রকাশ পাড়ুকোনের
গত আগস্টের শেষ থেকে প্রকাশ পাড়ুকোনের সঙ্গে অনুশীলন করছেন সিন্ধু
প্রাক্তন ভারতীয় ব্যাডমিন্টন তারকা প্রকাশ পাড়ুকোনকে (Prakash Padukone) মেন্টর হিসেবে বেছে নিয়েছেন পিভি সিন্ধু। গত আগস্টের শেষ থেকে প্রকাশ পাড়ুকোনের সঙ্গে অনুশীলন করছেন সিন্ধু। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রকাশিত একটি রিপোর্টে দাবি করা হয়, সিন্ধু যখন হায়দরাবাদের সুচিত্রা অ্যাকাডেমি থেকে যাত্রা করেছিলেন, তখন এশিয়ান গেমসের প্রায় দু'সপ্তাহ আগে প্রকাশ পাড়ুকোনের সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জল্পনা ভেঙ্গে সিন্ধু নিজেই পোস্ট করেছেন এবং লিখেছেন,'যারা আমাকে ক্রমাগত প্রশ্ন করছে....প্রকাশ স্যার আমার সেটআপে মেন্টরের ভূমিকা নিচ্ছেন। আগস্টের শেষে ওর সঙ্গে ট্রেনিং শুরু করলাম, তারপর থেকে এটা ঊর্ধ্বমুখী। তিনি একজন পরামর্শদাতার চেয়েও বেশি; তিনি আমার পথপ্রদর্শক, আমার গুরু এবং সর্বোপরি একজন প্রকৃত বন্ধু। আমি মনেপ্রাণে বিশ্বাস করি, আমার খেলা থেকে সেরাটা বের করে আনার ম্যাজিক ওর আছে। আমি খুবই কৃতজ্ঞ যে, আমি যখন জাপানে ছিলাম, তখন তিনি আমাকে একটা ফোন করেছিলেন।...' Dhoni Indian Sanskar Video: বয়সে বড় মহিলাদের পা ছুঁয়ে প্রণাম ধোনির, দেখুন ভিডিয়ো
For those wondering and constantly asking me 😅, the cat is finally out of the bag!!
Prakash sir is assuming the role of the mentor in my setup. I started training with him at the end of August, and it's been uphill ever since. He's more than a mentor; he's my guide, my guru,… pic.twitter.com/KxYlo4dyBd
— Pvsindhu (@Pvsindhu1) November 18, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 18, 2023 03:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

