PV Sindhu: কোয়ার্টার ফাইনালে হার সিন্ধুর, বিশ্ব ব্যাডমিন্টনের আগে কাটল না আঁধার
আগামী ২১ অগাস্ট থেকে কোপেনহেগেনে শুরু হতে চলা বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের আগে ফর্মে ফিরতে পারলেন না পিভি সিন্ধু (PV Sindhu)।
খারাপ সময় কাটার ইঙ্গিত ছিল, কিন্তু কাটল না। আগামী ২১ অগাস্ট থেকে কোপেনহেগেনে শুরু হতে চলা বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের আগে ফর্মে ফিরতে পারলেন না পিভি সিন্ধু (PV Sindhu)। ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েও অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন ভারতের মহাতারকা শাটলার পিভি সিন্ধু।
সিডনিতে সেমিফাইনালে ওঠার ম্যাচে সিন্ধুকে স্ট্রেট গেমে হারালেন চতুর্থ বাছাই আমেরিকার বেওয়েন ঝাং। মাত্র ৩৯ মিনিটের এক তরফা ম্যাচে সিন্ধু হারলেন ১২-২১, ১৭-২১। চলতি বছর সাতটা টুর্নামেন্টের প্রথম রাউন্ডে হেরে বিদায় নেন সিন্ধু। তবে অস্ট্রেলিয়ায় তাঁর খেলা দেখে মনে হচ্ছিল ফর্মে ফিরছেন।
দেখুন টুইট
PV Sindhu lost to Beiwen Zhang in straight games in the quarter-final | #AustralianOpenSuper500 #badminton https://t.co/S6l1cs3LkQ
— India Today Sports (@ITGDsports) August 4, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 04, 2023 10:20 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

