Pritam Kotal Weeding: সাত পাকে বাঁধা পড়লেন মোহনবাগান অধিনায়ক প্রীতম কোটাল (দেখুন সেই ছবি)
আইএসএল চ্যাম্পিয়ন অধিনায়কের স্ত্রী নিজেও বিশ্ববিদ্যালয় স্তরে ফুটবল খেলতেন। আইএসএলে এটিকে মোহনবাগানের খেলা থাকলেই ভিআইপি গ্যালারিতে উপস্থিত থাকতেন সোনেলা। এমনকি সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করতেন তাঁরা।
সোমবার সন্ধ্যায় বরানগরের বঙ্গ তনয়ার সঙ্গেই জীবনের নতুন ইনিংস শুরু করলেন মোহনবাগান অধিনায়ক প্রীতম কোটাল। বৈশাখের সন্ধ্যায় সাত পাকে বাঁধা পড়লেন ভারতীয় দলের এই ফুটবলার। সম্পূর্ণ বাঙালী রীতি মেনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন দীর্ঘদিনের বান্ধবী সোনেলা পালের সঙ্গে। বালিতে প্রীতমের বিবাহ অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন পাত্র -পাত্রীর ঘনিষ্ঠ কিছু বন্ধু-বান্ধব। শোনা যাচ্ছে আগামী মাসে কলকাতায় হবে রিশেপসন অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেই উপস্থিত থাকবেন ভারতীয় ফুটবল দলের সদস্য এবং ময়দানের তারকারা।
মাঠেই সোনেলার সঙ্গে পরিচয় হয় প্রীতমের। আইএসএল চ্যাম্পিয়ন অধিনায়কের স্ত্রী নিজেও বিশ্ববিদ্যালয় স্তরে ফুটবল খেলতেন। আইএসএলে এটিকে মোহনবাগানের খেলা থাকলেই ভিআইপি গ্যালারিতে উপস্থিত থাকতেন সোনেলা। এমনকি সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করতেন তাঁরা।
Congratulations are in order for club captain Pritam Kotal who tied the knot today! 💚♥️#JoyMohunBagan #আমরাসবুজমেরুন #HeroSuperCup pic.twitter.com/S4wi1OzPKF
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) April 17, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 18, 2023 01:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

