Tokyo Paralympics 2020: প্যারালিম্পিক্সে ব্যাডমিন্টনে রুপো জেতায় সুহাস যথীরাজকে অভিনন্দন নরেন্দ্র মোদীর
আজ ব্যাডমিন্টনের পুরুষদের সিঙ্গলস এসএল-৪ ইভেন্টে রুপো জেতেন সুহাস এল যথীরাজ । এই ইভেন্টের ফাইনালে তিনি ফ্রান্সের প্রতিদ্বন্ধী লুকাস মাজুরে কাছে হেরে যান। খেলার ফল ২১-১৫, ১৭-২১, ১৫-২১। পেশায় আইএএস সুহাস নয়ডার জেলাশাসক।
টোকিও প্যারালিম্পিক্সের (Tokyo Paralympics 2020) ব্যাডমিন্টনে রুপো জেতায় নয়ডার জেলাশাসক সুহাস এল যথীরাজকে (Suhas L Yathiraj) অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। টুইটে মোদী লেখেন, "সেবা এবং খেলাধুলার এক অসাধারণ সঙ্গম! সুহাস তাঁর ব্যতিক্রমী ক্রীড়া পারফরম্যান্সের জন্য আমাদের সমগ্র দেশের কল্পনাকে ধারণ করেছেন। ব্যাডমিন্টনে রুপো পদক জেতার জন্য তাঁকে অভিনন্দন। তার ভবিষ্যৎ প্রচেষ্টার জন্য শুভ কামনা।"
মোদীর টুইট:
A fantastic confluence of service and sports! @dmgbnagar Suhas Yathiraj has captured the imagination of our entire nation thanks to his exceptional sporting performance. Congratulations to him on winning the Silver medal in Badminton. Best wishes to him for his future endeavours. pic.twitter.com/bFM9707VhZ
— Narendra Modi (@narendramodi) September 5, 2021
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 05, 2021 08:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

