Paris Paralympics 2024 Google Doodle: দেখুন, প্যারিস প্যারালিম্পিকে পাওয়ারলিফটিংয়ের বিশেষ গুগল ডুডল
পাওয়ারলিফটিং বা ভারোত্তোলন ১৯৬৪ সালের টোকিও গেমসের সময় প্যারালিম্পিকে প্রথম শুরু করা হয়। দুই দশক পরে, ১৯৮৪ সালে প্যারালিম্পিকে খেলার তালিকায় আনুষ্ঠানিকভাবে পাওয়ারলিফটিং যুক্ত করা হয়েছিল
প্যারিস প্যারালিম্পিক ২০২৪ (Paris Paralympics 2024)-এ পাওয়ারলিফটিং উদযাপনের জন্য বৃহস্পতিবার গুগল একটি বিশেষ গুগল ডুডল (Google Doodle) উন্মোচন করেছে। পাওয়ারলিফটিং বা ভারোত্তোলন ১৯৬৪ সালের টোকিও গেমসের সময় প্যারালিম্পিকে প্রথম শুরু করা হয়। দুই দশক পরে, ১৯৮৪ সালে প্যারালিম্পিকে খেলার তালিকায় আনুষ্ঠানিকভাবে পাওয়ারলিফটিং যুক্ত করা হয়েছিল। ২০০০ সালে সিডনি গেমসের আগে পর্যন্ত মহিলাদের প্যারালিম্পিকে পাওয়ারলিফটিংয়ে প্রতিযোগিতা করার সুযোগ দেওয়া হয়নি। চলতি প্যারিস প্যারালিম্পিক চলাকালীন গুগলের ডুডলের লক্ষ্য প্যারা অ্যাথলেটিদের দক্ষতা এবং চেষ্টাকে স্বীকৃতি দেওয়া। ইন্টারেক্টিভ ডুডলটিতে অ্যানিমেটেড পাখিদের সঙ্গে বার্তা দেওয়া হয়েছে, 'The wait is over, the weights are on. আরেনা পোর্তে দে লা চ্যাপেলে আজকের প্যারা পাওয়ারলিফটিং ইভেন্টের জন্য প্রস্তুত হোন!' প্যারা পাওয়ারলিফটিংয়ের ৫০ কেজি থেকে ৫৫ কেজিতে ওঠা বিশ্বচ্যাম্পিয়ন মিশরের রিহাব আহমেদ দুইবারের প্যারালিম্পিক রৌপ্যপদক বিজয়ী তাই এইবার তাঁর লক্ষ্য কেবল একটি স্বর্ণপদকের দিকে। Paris Paralympic 2024 Google Doodle: দেখুন, হুইলচেয়ার টেনিস নিয়ে আজকের প্যারিস প্যারালিম্পিকের গুগল ডুডল
প্যারিস প্যারালিম্পিক ২০২৪ গুগল ডুডল
Paris Games Powerlifting #GoogleDoodlehttps://t.co/9mDdamgSMs
— 🐱Cats Limerence🌱 (@Stellamaris88) September 5, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 15, 0317 05:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

