Paris 2024 Olympics, Day 11, Medal Tally: সবচেয়ে বেশী পদক নিয়ে চিনকে টপকে শীর্ষে মার্কিন যুক্তরাষ্ট্র, ষাটের পেছনে ভারত
প্যারিস অলিম্পিকে চিনকে পেছনে ফেলে ২৪টি সোনা, ৩১টি রূপো ও ৩১টি ব্রোঞ্জ পদক জিতেছে মার্কিন যুক্তরাষ্ট্র। পদকের সংখ্যার নিরিখে মোট ৮৬টি পদক বাকি বিশ্বের সব দেশের থেকেই অনেক এগিয়ে রয়েছে মার্কিনরা
চলতি প্যারিস ২০২৪ অলিম্পিক (Paris 2024 Olympics) গেমসে বিশ্বের সেরা অ্যাথলিটরা ব্যক্তিগত গৌরব এবং জাতীয় গর্বের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন, কোন দেশ সবচেয়ে বেশি পদক জয়ের গৌরব অর্জন করবে সেই নিয়ে চলছে লড়াই। প্যারিস অলিম্পিকে চিনকে পেছনে ফেলে ২৪টি সোনা, ৩১টি রূপো ও ৩১টি ব্রোঞ্জ পদক জিতেছে মার্কিন যুক্তরাষ্ট্র। পদকের সংখ্যার নিরিখে মোট ৮৬টি পদক বাকি বিশ্বের সব দেশের থেকেই অনেক এগিয়ে রয়েছে মার্কিনরা। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে চিন মোট ৫৮টি পদক নিয়ে যেখানে সোনা রয়েছে মোট ২২টি। অস্ট্রেলিয়া, আয়োজক ফ্রান্স এবং গ্রেট ব্রিটেন যথাক্রমে পরের এই তিন স্থান দখল করে আছে। ভারতের হয়ে গতকাল ভিনেশ ফোগাট ফাইনালে জায়গা করে পদক নিশ্চিত করলেও পোডিয়ামে উঠতে সফল হয়নি কেউ। প্রথমদিকে যেটা মাত্র ৩টি ব্রোঞ্জ পদকে ভারত পদক তালিকায় অনেক পিছিয়ে গেছে এবং গতকালের তালিকায় ৬৩৩ম স্থানে জায়গা করেছে। Indian Hockey Team: অবিশ্বাস্য লড়াইয়েও শেষরক্ষা হল না, বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির কাছে সেমিতে হার ভারতের, ব্রোঞ্জ ম্যাচে প্রতিপক্ষ স্পেন
দেখুন পদকের তালিকা
Team USA lead the medal standings while Team India are 63rd after Day 11 at the Paris Olympics!🇮🇳#Paris2024 #SKIndianSports #Olympics pic.twitter.com/N0hbqZonXG
— Sportskeeda (@Sportskeeda) August 7, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 07, 2024 08:12 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

