Palash Muchhal & Smriti Mandhana: ‘তুমি লক্ষ লক্ষ হৃদয় জিতেছো’, বিশ্বজয়ের পর হাতে হাত ধরে হাঁটলেন স্মৃতি ও পলাশ, দেখুন ভিডিও
পলাশের বোন জনপ্রিয় সঙ্গীতশিল্পী পলক মুছল আইসিসি মহিলা বিশ্বকাপ জয় ও স্মৃতিকে নিয়ে আবেগপূর্ণ পোস্ট শেয়ার করেছেন।
নয়াদিল্লি: আইসিসি মহিলা বিশ্বকাপ (ICC Womens World Cup 2025) ফাইনালে ভারত দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। এই জয় ভারতীয় মহিলা ক্রিকেট দলের জন্য মাইলফলক। ফাইনালের পর স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) তাঁর সঙ্গী পলাশ মুছলের (Palash Muchhal) সঙ্গে মাঠে হাতে হাত ধরে হাঁটছেন এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যপক ভাইরাল হয়েছে। পলাশ সঙ্গীতশিল্পী পালক মুছলের (Palak Muchhal) ভাই তিনি স্মৃতির বাগদত্ত।
স্মৃতি ও পলাশ মাঠে হাতে হাত ধরে হাঁটছেন
পলাশের বোন জনপ্রিয় সঙ্গীতশিল্পী পলক মুছলও এই জয়কে নিয়ে একটি আবেগপূর্ণ পোস্ট শেয়ার করেছেন। তিনি ইন্সটাগ্রাম পোস্টে লিখছেন, ‘এই অবিশ্বাস্য দলের প্রতিটি মেয়ের কাছে তুমি কেবল একটি ট্রফি জেতোনি, তুমি লক্ষ লক্ষ হৃদয় জিতেছো। তুমি দেখিয়েছো যে করুণা, দৃঢ়তা এবং বিশ্বাস ভাগ্য পুনর্লিখন করতে পারে। আজ রাতে, তুমি কেবল ক্রিকেট খেলেনি ... তুমি প্রতিটি স্বপ্নের জন্য খেলেছো যা বলা হয়েছিল ‘তুমি পারবে না’…।’
পলক মুছলের ইন্সটাগ্রাম পোষ্ট
পলাশ ইনস্টাগ্রামে স্মৃতির ছবি শেয়ার করে লিখেছেন, ‘সবসে আগে হ্যায় হাম হিন্দুস্তানি ইন’
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 03, 2025 02:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

