New Zealand: উইল ইয়ং-য়ের অভিষেক সেঞ্চুরিতে ডাচদের বিরুদ্ধে সহজ জয় নিউ জিল্যান্ডের

নেদারল্যান্ডসের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সহজ জয় পেল নিউ জিল্যান্ড। প্রথমে ব্যাট করে নেদারল্যান্ডস ২০২ রানে অল আউট হয়ে যায়। অভিষেক ওয়ানডে ম্যাচে খেলতে নেমে কিউই পেসার ব্লেয়ার টিকনের চার উইকেট নেন।

New Zealand: উইল ইয়ং-য়ের অভিষেক সেঞ্চুরিতে ডাচদের বিরুদ্ধে সহজ জয় নিউ জিল্যান্ডের
New Zealand। (Photo Credits: Getty Images)

নেদারল্যান্ডসের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সহজ জয় পেল নিউ জিল্যান্ড। প্রথমে ব্যাট করে নেদারল্যান্ডস ২০২ রানে অল আউট হয়ে যায়। অভিষেক ওয়ানডে ম্যাচে খেলতে নেমে কিউই পেসার ব্লেয়ার টিকনের চার উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ৩৮.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় কিউইরা।

তিন নম্বরে ব্যাট করতে নেমে কিউই ব্যাটার উইল ইয়ং দুরন্ত অপরাজিত ১০৩ রানের ইনিংস খেলেন। আন্তর্জাতিক ক্রিকেটে এটাই ইয়ংয়ের প্রথম সেঞ্চুরি। ওপেনার হেনরি নিকোলাস ৫৭ রান করেন। বিশ্ব  ওয়ানডে চ্যাম্পিয়ন্সশিপের অন্তর্গত হওয়ায় নিউ জিল্যান্ড এই ম্যাচে জেতায় ১০ পয়েন্ট সংগ্রহ করল।

দেখুন টুইট

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 29, 2022 02:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).