MS Dhoni Smashes Huge Sixes: প্র্যাকটিস সেশনে ফিরে এল মাহির বিধ্বসী ব্যাটিং, একের পর এক বল উড়ে গেল মাঠের বাইরে (দেখুন ভিডিও)

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন আগেই তবুও মহেন্দ্র সিং ধোনি আইপিএলে মাঠে নামলেই জল্পনা চলে এটাই কি তবে চেন্নাইয়ের জার্সিতে মাহির শেষ মরশুম? তবে এই সব জল্পনার মাঝে ক্যাপ্টেন কুল শুরু করে দিলেন আইপিএলের প্রস্তুতি।

MS Dhoni Smashes Huge Sixes: প্র্যাকটিস সেশনে ফিরে এল মাহির বিধ্বসী ব্যাটিং, একের পর এক বল উড়ে গেল মাঠের বাইরে (দেখুন ভিডিও)
Dhoni Smashes huge six in net Practice Photo Credit: Twitter@TheDhoniEra

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন আগেই তবুও মহেন্দ্র সিং ধোনি  আইপিএলে মাঠে নামলেই জল্পনা চলে এটাই কি তবে চেন্নাইয়ের জার্সিতে মাহির শেষ মরশুম? তবে এই সব জল্পনার মাঝে ক্যাপ্টেন কুল শুরু করে দিলেন আইপিএলের প্রস্তুতি। বরং বলা ভালো যে প্রতিপক্ষ বোলারদের ধ্বংস করার ইঙ্গিত দিতে শুরু করলেন প্র্যাক্টিসে।চেন্নাই সুপার কিংসের দু'টি নেট সেশনে যে মেজাজে ধরা দিলেন ধোনি, তাতে প্রতিপক্ষ দলগুলির কাছে নিঃশব্দ হুঁশিয়ারি পৌঁছল সন্দেহ নেই।

চেন্নাইয়ের অনুশীলনে রীতিমতো আগুনে মেজাজে ব্যাট করেন ধোনি। শুরুতে নেট বোলারদের বিরুদ্ধে হালকা নক করেন মাহি। শেষবেলায় ঝড় তোলেন ব্যাট হাতে। একের পর এক বল উড়ে যায় মাঠের বাইরে।আর সেই শট দেখে উচ্ছাসে ফেটে পড়েন সিএসকে সমর্থকরা। দেখুন সেই ভিডিও- 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 06, 2023 02:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).