MI Promo Video: চোট আঘাতে জর্জরিত মুম্বাই ইন্ডিয়ান্স, তারই মাঝে খুনসুটিতে ভরা প্রোমো ভিডিও প্রকাশ (দেখুন ভিডিও)

গতবারের সিজনের ব্যর্থতা ভুলে নতুন উদ্যোমে নেমে পড়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে চোটের কারণে জসপ্রীত বুমরা, ঝে রিচার্ডসনকে এ বারের মরসুমে পাচ্ছে না মুম্বই

MI Promo Video: চোট আঘাতে জর্জরিত মুম্বাই ইন্ডিয়ান্স, তারই মাঝে খুনসুটিতে ভরা প্রোমো ভিডিও প্রকাশ (দেখুন ভিডিও)
Mumbai Indians promo video Photo Credit: Twitter@mipaltan

৩১ মার্চ থেকে শুরু হতে চলেছে ১৬তম আইপিএল (IPL 2023)। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম ম্যাচটি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে। আইপিএল শুরু হওয়ার আগেই সমস্ত দল তাদের অনুশীলন শুরু করেছে। গতবারের সিজনের ব্যর্থতা ভুলে নতুন উদ্যোমে নেমে পড়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে চোটের কারণে জসপ্রীত বুমরা, ঝে রিচার্ডসনকে এ বারের মরসুমে পাচ্ছে না মুম্বই (Mumbai Indians)। আইপিএল শুরুর আগে নিঃসন্দেহে যা বড় ধাক্কা। সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে বিশেষ কিছু করতে পারেননি অধিনায়ক রোহিত, ইশান কিষাণ ও সূর্যকুমার যাদবও। তবে নতুন শুরুর আগে মুম্বাই ইন্ডিয়ান্স টুইটারে তাদের প্রোমো ভিডিও শেয়ার করল। যেখানে  যাতে নীতা আম্বানি, শচীন তেন্ডুলকার সহ দেখা গেল দলের সব খেলোয়াড়দের।

দেখুন সেই ভিডিও-

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 25, 2023 02:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).