Malaysia Masters 2023: ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পি ভি সিন্ধু, এইচ এস প্রণয়; ছিটকে গেলেন কিদাম্বি শ্রীকান্ত
পুরুষদের সিঙ্গলসে বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর সুপার ৫০০ ইভেন্টে দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত রেখেছেন প্রণয়
ভারতের পিভি সিন্ধু ও এইচ এস প্রণয় মালয়েশিয়া মাস্টার্স ২০২৩ ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছেন। ভারতীয় হিসেবে শুধুমাত্র সিন্ধু ও প্রণয়ই সেমিফাইনালে জায়গা করে নিতে পেরেছেন। ইন্দোনেশিয়ার ক্রিশ্চিয়ান আদিনাতার কাছে হারের সঙ্গে কিদাম্বি শ্রীকান্তের অভিযান শেষ হয় কোয়ার্টার ফাইনালে। খেলতে নেমে দু'বারের অলিম্পিক পদকজয়ী সিন্ধু তাঁর কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে চিনের ঝাং ই ম্যানের বিরুদ্ধে ২১-১৬, ১৩-২১, ২২-২০ গেমে জিতে নেন। সেমিফাইনালে তাঁর প্রতিপক্ষ ইন্দোনেশিয়ার গ্রেগরিয়া মারিস্কা তুনজুং। পুরুষদের সিঙ্গলসে বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর সুপার ৫০০ ইভেন্টে দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত রেখেছেন প্রণয়। কোয়ার্টার ফাইনালে জাপানের কেন্টা নিশিমোতোকে ২৫-২৩, ১৮-২১, ২১-১৩ গেমে পরাজিত করেন তিনি। সেমিফাইনালে তাঁর প্রতিপক্ষ ইন্দোনেশিয়ার ক্রিশ্চিয়ান আদিনাতা।
PV Sindhu and HS Prannoy are move into the semi-finals.#PVSindhu #HSPrannoy #Mens #Womens #MalaysiaMasters #Badmiton #SKY247 #Socialmedia pic.twitter.com/VdBWtA0aKk
— Sky247 (@officialsky247) May 26, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 26, 2023 03:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

