IPL2023: আইপিএলে নিয়মভঙ্গের অভিযোগ, ১০০ শতাংশ ম্যাচ ফি কাটা হল বিরাট এবং গম্ভীরের

সোমবার ম্যাচের শেষে বাক যুদ্ধে জড়িয়ে পড়ে দুই খেলোয়াড়

IPL2023: আইপিএলে নিয়মভঙ্গের অভিযোগ, ১০০ শতাংশ ম্যাচ ফি কাটা হল বিরাট এবং গম্ভীরের
Photo Credit Twiter@mufaddal_vohra

আইপিএল ম্যাচ নিয়মভঙ্গের ফল। বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের ১০০ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়া হল। সোমবার অটল বিহারী স্টেডিয়ামে লক্ষ্ণৌ সুপার জায়েন্ট বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গলুরু খেলা শেষে একে অপরের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে পড়েন দুই ক্রিকেটার। উত্তেজিত অবস্থায় একে অপরের দিকে তেড়ে যেতে দেখা যায়।

ঘটনার পর বিষয়টি নিয়ে নেটমাধ্যমে বিভিন্ন মন্তব্য আসতে থাকে। আইপিএলের নিয়মাবলী অনুচ্ছেদ ২.২১ এর নিয়মে লেভেল ২ এর অপরাধ করেছেন দুই খেলোয়াড় তাই তাদেরকে এই শাস্তি দেওয়া হল বলে জানানো হয়েছে আইপিএলের তরফে।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 02, 2023 11:10 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).