Kylian Mbappe: ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ের সঙ্গে চুক্তি বাড়ালেন এমবাপে, খবর শেয়ার করে জানালেন পিএসজি সভাপতি নাসের

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের প্রস্তাব নাকচ করে দিয়ে ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ের (PSG)সাথেই সম্পর্ক দীর্ঘায়িত করার সিদ্ধান্ত নিয়েছেন ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে

Kylian Mbappe: ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ের সঙ্গে চুক্তি বাড়ালেন এমবাপে, খবর শেয়ার করে জানালেন পিএসজি সভাপতি নাসের
Kylian Mbappe with PSG president Nasser Al-Khelaifi Photo Credit: Twitter@FabrizioRomano

বর্তমান বিশ্বের সেরা ফুটবলারদের তালিকায় একেবারে শীর্ষে নাম থাকবে এমবাপের। তাই ২০২১ এর  মরশুম শেষে পিএসজির সঙ্গে তাঁর চুক্তি শেষ হওয়ায় স্বাভাবিকভাবেই শীর্ষ ক্লাবগুলি তাঁকে দলে নিতে হাত বাড়িয়েছিল। তবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের প্রস্তাব নাকচ করে দিয়ে ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ের (PSG)সাথেই সম্পর্ক দীর্ঘায়িত করার সিদ্ধান্ত নিয়েছেন ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে।  ২০২৫ সাল পর্যন্ত পিএসজির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন ২৩ বছর বয়সি ফরোয়ার্ড। সেই আনন্দে ক্লাবের সভাপতি নাসের আল-খেলাইফি জানিয়েছেন আমরা এতে খুশি,”  কাতার বিশ্বকাপের মাঝেই সেই টুইট করে জানালেন তিনি।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 29, 2022 02:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).