WTC Final 2023: রোহিতদের বিরুদ্ধে ফাইনাল থেকে ছিটকে গেলেন হ্যাজেলউড, পরিবর্তে মিচেল নেসের

আগামী ৭ জুন ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলতে নামার আগে অস্ট্রেলিয়া শিবিরে চোটের ধাক্কা। ভারতের বিরুদ্ধে ফাইনালের আগে চোটের কারণে ছিটকে গেলেন অজি তারকা পেসার জোশ হ্য়াজেলউড।

WTC Final 2023: রোহিতদের বিরুদ্ধে ফাইনাল থেকে ছিটকে গেলেন হ্যাজেলউড, পরিবর্তে মিচেল নেসের
Australia

আগামী ৭ জুন ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলতে নামার আগে অস্ট্রেলিয়া শিবিরে চোটের ধাক্কা। ভারতের বিরুদ্ধে ফাইনালের আগে চোটের কারণে ছিটকে গেলেন অজি তারকা পেসার জোশ হ্য়াজেলউড। আইপিএলের আগে চোট পেয়েছিলেন হ্যাজেলউড। ফিট হয়ে উঠেছেন ভেবে হ্যাজেলউডকে টেস্টে চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্কোয়াডে রাখা হয়েছিল। কিন্তু শেষ অবধি অ্যাসেজের আগে হ্যাজেলউডকে নিয়ে ঝুঁকি নিল না অজি শিবির।

হ্য়াজেলউডের পরিবর্তে ১৫ জনের দলে যোগ দিচ্ছেন অস্ট্রেলিয়ার পেসার-অলরাউন্ডার মিচেল নেসের। তবে রোহিতদের বিরুদ্ধে অস্ট্রেলিয়া তিন স্পেশালিস্ট পেসার হিসেবে খেলছেন প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ডকে। আর পেসার অলরাউন্ডার হিসেবে খেলবেন ক্যামেরন গ্রিন। স্পোশালিস্ট স্পিনার হিসেব খেলবেন ন্যাথান লিঁয়ও।

দেখুন টুইট

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 04, 2023 05:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).