Ranchi Test: বুমরাকে রাঁচিতে বিশ্রাম, ছিটকে গেলেন রাহুল

রাঁচিতে জিতলেই ইংল্য়ান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ পকেটে পুড়বেন রোহিত শর্মা-রা। বিশাখাপত্তনামে ইংল্যান্ডকে ৪৩৪ রানে কচুকুটা করার পর, শুক্রবার থেকে ধোনি গড় রাঁচিতে টিম ইন্ডিয়া নামছে সিরিজের চতুর্থ টেস্টে খেলতে।

Ranchi Test: বুমরাকে রাঁচিতে বিশ্রাম, ছিটকে গেলেন রাহুল
Jasprit Bumrah (Photo Credits: PTI)

রাঁচিতে জিতলেই ইংল্য়ান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ পকেটে পুড়বেন রোহিত শর্মা-রা। বিশাখাপত্তনামে ইংল্যান্ডকে ৪৩৪ রানে কচুকুটা করার পর, শুক্রবার থেকে ধোনি গড় রাঁচিতে টিম ইন্ডিয়া নামছে সিরিজের চতুর্থ টেস্টে খেলতে। এই টেস্টে বিশ্রাম দেওয়া হল তারকা পেসার জশপ্রীত বুমরা। বুমরাকে স্কোয়াড থেকে ছুটি দেওয়া হল। প্রয়োজন পড়লে তাঁকে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের পঞ্চম তথা শেষ টেস্টে স্কোয়াডে নেওয়া হবে। ঠিক যেভাবে সিরাজকে ভাইজাগে দ্বিতীয় টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিল।

রাঁচিতে হতে চলা টেস্ট সিরিজের চতুর্থ ম্য়াচে স্কোয়াডে রাখা হল বাংলার পেসার মুকেশ কুমারকে। মহম্মদ সিরাজের সঙ্গে রাঁচিতে টিম ইন্ডিয়ার স্কোয়াডে আছেন বাংলার দুই পেসার- মুকেশ কুমার ও আকাশ দীপ। চোট না সারায় চতুর্থ টেস্টেও খেলতে পারছেন না কেএল রাহুল। জাদেজার সঙ্গে হায়দরাবাদে সিরিজের প্রথম টেস্টে চোট পেয়েছিলেন রাহুল। জাদেজা ভাইজাগে খেলতে না পেরে রাজকোটে খেলেলেও রাহুল এখনও মাঠে ফিরতে পারেননি।

দেখুন খবরটি

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 20, 2024 10:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).