KKR Jason Roy: সাকিবের পরিবর্তে আসা জেসনকে 'রয় দা' বলে স্বাগত কেকেআর-এর
সাকিব আল হাসান সরে দাঁড়ানো ইংল্যান্ডের বিস্ফোরক ব্যাটার জেসন রয়কে পরিবর্ত হিসেবে দলে নেয় কলকাতা।
একেবারে খাঁটি বাঙালি কায়দায় জেসন রয় (Jason roy)কে স্বাগত জানাল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। সাকিব আল হাসান সরে দাঁড়ানো ইংল্যান্ডের বিস্ফোরক ব্যাটার জেসন রয়কে পরিবর্ত হিসেবে দলে নেয় কলকাতা। আইপিএল খেলতে দলের সঙ্গে যোগ দিলেন ডারবানে জন্ম ইংল্য়ান্ডের ৩২ বছরের ব্যাটার। জেসন রয়ের ছবি টুইটারে দিয়ে কেকেআর-এর অফিসিয়াল অ্যাকাউন্টে লেখা হল, আমরা জানি তুমি এটার জন্য অপেক্ষা করছিলে। স্বাগতম, রয় দা।
প্রসঙ্গত, পরিবর্ত হিসেবে জেসন রয়কে ২ কোটি ৮০ লক্ষ টাকায় দলে নেয় KKR।
এর আগে আইপিএলে দিল্লি ক্য়াপিটালস ও গুজরাট লায়ন্সের হয়ে খেলেছিলেন। এই প্রথম পরবেন কেকেআর-এর জার্সি। রবিবার দুপুরে আমেদাবাদে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে নামছে কেকেআর। সেই ম্য়াচে রয়ের খেলার সম্ভবনা কম। চার বিদেশী হিসেবে গুরবাজ, রাসেল, নারিন, সাউদিকেই হয়তো হার্দিকদের বিরুদ্ধে দেখা যাবে। আরও পড়ুন-ভারতকে বিশ্বকাপ জিতিয়ে দিতে পারেন সূর্যকুমার, মনে করেন রিকি পন্টিং
দেখুন টুইট
We know you have been waiting for this! 🤩
𝘚𝘸𝘢𝘨𝘢𝘵𝘢𝘮, Roy da! 💜@JasonRoy20 #AmiKKR #TATAIPL2023 pic.twitter.com/eQmIExQP18
— KolkataKnightRiders (@KKRiders) April 8, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 08, 2023 02:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

