IPL Points Table 2023: হায়দরাবাদকে হারিয়ে অবশেষে জয় দিল্লির ঘরে, পয়েন্ট টেবিলে ঘটল না হেরফের
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দিল্লি ২০ ওভারে নয় উইকেট হারিয়ে ১৪৪ রান করে। মনীশ পান্ডে ও অক্ষর প্যাটেল ৩৪ রান করেন। জবাবে সানরাইজার্স হায়দ্রাবাদ ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৭ রান করতে পারে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2023) ৩৪ তম ম্যাচে দিল্লি ক্যাপিটালস সানরাইজার্স হায়দ্রাবাদকে (DC Vs SRH) সাত রানে হারিয়ে দিয়েছে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দিল্লি ২০ ওভারে নয় উইকেট হারিয়ে ১৪৪ রান করে। মনীশ পান্ডে ও অক্ষর প্যাটেল ৩৪ রান করেন। জবাবে সানরাইজার্স হায়দ্রাবাদ ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৭ রান করতে পারে। সর্বোচ্চ ৪৯ রান করেন মায়াঙ্ক আগরওয়াল।একই সঙ্গে ১৯ বলে ৩১ রানের ইনিংস খেলেন হেনরিক ক্লাসেন।
এই ম্যাচের পরে পয়েন্ট টেবিলে খুব বেশি পরিবর্তন লক্ষ্য করা যায়নি। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে জয়ের পরেও দিল্লি (সাত ম্যাচে দুই জয় ও পাঁচ হার) চার পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছে। একইসঙ্গে হায়দ্রাবাদও সাত ম্যাচের মধ্যে দুটিতে জিতেছে। যার ফলে সানরাইজার্সও চার পয়েন্ট নিয়ে দিল্লির ঠিক উপরে পয়েন্ট টেবিলে নবম স্থানে রয়েছে। দেখে নেব এক নজরে পয়েন্ট টেবিলের কি অবস্থা-
IPL 2023 Points Table - CSK with 10 Points, 5 teams with 8 Points, MI with 6 Points, 3 teams with 4 Points. pic.twitter.com/Hny59JpV0b
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 24, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 25, 2023 09:11 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

