IPL 2024: যশস্বী জয়সওয়ালের হাতে রয়্যালসের আরামদায়ক জয়, ৯ উইকেটে হারাল হার্দিকের মুম্বইকে
প্রথম ইনিংসে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া। প্রথম দিকে বোল্টের আগুনে বোলিং এবং পরে চোট সারিয়ে ফেরা সন্দীপ শর্মার বলে নাস্তানাবুদ হয় মুম্বই শিবির।
যশস্বী জয়সওয়ালের ঝোড়ো সেঞ্চুরির সুবাদে মুম্বই ইন্ডিয়ান্সকে ৯ উইকেটে হারাল রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালস এর একমাত্র উইকেটটি পান পীযূষ চাওলা। প্রথম ইনিংসে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া। প্রথম দিকে বোল্টের আগুনে বোলিং এবং পরে চোট সারিয়ে ফেরা সন্দীপ শর্মার বলে নাস্তানাবুদ হয় মুম্বই শিবির। প্রথম ওভারেই রোহিত শর্মার উইকেট নেন ট্রেন্ট বোল্ট। দ্বিতীয় ওভারে সন্দীপ শর্মার অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে খোঁচা মেরে শূন্য হাতে ফেরেন আর এক ওপেনার ঈশান কিষাণও। এরপর তিলক ভার্মার ৬৫ ও নেহাল ওয়াধেরার ৪৯কে সঙ্গে করে ২০ ওভারে ১৭৯ রান করতে সক্ষম হয় হার্দিক বিগ্রেড। ১৮০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯.৪ ওভারে এক উইকেট হারিয়ে১৮৩রান করে ম্যাচ জিতে যায় রাজস্থান রয়্যালস। যার মধ্যে জস বাটলার ৩৫ ও সঞ্জু স্যামসন ৩৮ রান করেন।তবে মুম্বইকে হারাতে ঝলসে ওঠে যশশ্বী জয়সওয়ালের ব্যাট। ৬০ বলে ১০৪ রানের অপরাজিত ইনিংসে রয়্যালস তাঁর শীর্ষস্থান ধরে রাখে।
Match 38. Rajasthan Royals Won by 9 Wicket(s) https://t.co/Mb1gd0UN68 #TATAIPL #IPL2024 #RRvMI
— IndianPremierLeague (@IPL) April 22, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 23, 2024 10:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

