IPL 2024 Opening Ceremony: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন অক্ষয় কুমার, টাইগার শ্রফ, সোনু নিগম এবং এ আর রহমান , প্রকাশ রিপোর্টে
ক্রিকেট ভক্তদের বহু প্রতীক্ষিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2024) ২০২৪ এর সূচনা হবে ২২ মার্চ। প্রতি বছরের মত এবছরও জমকালোভাবেই শুরু হবে এই ক্রিকেট লিগ। সূত্রের খবর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সঙ্গীত জগতের অনেক বড় বড় সুপারস্টার ও সেলিব্রিটিরা। এ আর রহমান এবং সোনু নিগমের সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড তারকা অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ পারফর্ম করবেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে এখনো কোনো নিশ্চয়তা দেয়নি আইপিএল কমিটি।
তবে চেন্নাই সুপার কিংস (CSK) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) এর মধ্যে উদ্বোধনী ম্যাচের আগে আই পিএলের( IPL 2024)-এর উদ্বোধনী অনুষ্ঠান ভারতীয় সময় সন্ধ্যা ৬.৩০টা থেকে শুরু হবে বলে আশা করা হচ্ছে।
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 20, 2024 01:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

