IPL 2024: ছয় ম্যাচে মাত্র ৩৩ রান, আই পি এল থেকে 'মানসিক এবং শারীরিক বিরতি' নিচ্ছেন বিধ্বস্ত ম্যাক্সওয়েল (দেখুন টুইট)
আইপিএল এর ২০২৪ মরশুমে এখনও অবধি বড় রানের জন্য লড়াই করছেন ম্যাক্সওয়েল ৷ সোমবারের খেলার আগে, তিনি ৫.৩৩ গড়ে ছয় ইনিংসে মাত্র ৩৩ রান করেছেন৷ বুড়ো আঙুলের চোটের কারণে হয়তো তিনি মাঠের বাইরে বসে থাকতে পারেন বলে জল্পনা ছিল কিন্তু তা হয়নি।
আই পি এলের ৩০ তম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ২৫ রানে পরাজিত হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে খেলার সময় দেখা মেলেনি অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েলের। জানা গেছে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যানেজমেন্টকে তার জায়গায় অন্য কাউকে বেছে নেওয়ার অনুরোধ করেছিলেন তিনি। এমনকি শারীরিক ও মানসিকভাবে নিজেকে সতেজ করার জন্য আইপিএল থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্তও নিয়েছেন ম্যাক্সওয়েল।
আইপিএল এর ২০২৪ মরশুমে এখনও অবধি বড় রানের জন্য লড়াই করছেন ম্যাক্সওয়েল ৷ সোমবারের খেলার আগে, তিনি ৫.৩৩ গড়ে ছয় ইনিংসে মাত্র ৩৩ রান করেছেন৷ বুড়ো আঙুলের চোটের কারণে হয়তো তিনি মাঠের বাইরে বসে থাকতে পারেন বলে জল্পনা ছিল কিন্তু তা হয়নি।চেন্নাই সুপার কিংসের বিপক্ষে প্রথম বলে শূন্য দিয়ে আইপিএল শুরু করেন তিনি। তারপর থেকে, তিনি আরও দুবার শূণ্য রানে ফিরে গেছেন এবং শুধুমাত্র একবার পাঁচ বলের বেশি খেলেছেন - কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। দু দুবার তার ক্যাচ ড্রপ হওয়ায় তিনি ১৯ বলে ২৮ রান করেছিলেন।
Glenn Maxwell is taking a "mental and physical break" from the IPL following his horror start to the tournament.#IPL2024 https://t.co/IWgI286VK3
— Fox Cricket (@FoxCricket) April 16, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 16, 2024 08:28 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

