Team India Wearing Black Armbands: লখনৌয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে কালো আর্মব্যান্ড পরে নামলেন রোহিতরা, কিন্তু কেন
রবিবার লখনৌয়ের ইকনা স্টেডিয়ামে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামল ভারত।
রবিবার লখনৌয়ের ইকনা স্টেডিয়ামে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামল ভারত। জোস বাটলারদের বিরুদ্ধে এই ম্যাচে রোহিত শর্মা ব্রিগেড কালো আর্মব্যান্ড পরলেন। রোহিত, বিরাট কোহলি, শুমবন গিলদের হাতে কালো আর্মব্যান্ড দেখা গেল। ভারতের প্রাক্তন অধিনায়ক তথা কিংবদন্তি স্পিনার বিষণ সিং বেদীর মৃত্যুতে শোক জানিয়ে কালো আর্মব্যান্ড পরলেন রোহিতরা। গত সোমবার ৭৭ বছর বয়েসে প্রয়াত হন দেশের হয়ে ৬৭টি টেস্টে ২৬৬টি উইকেট নেওয়া বিষণ সিং বেদী।
অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন ইংল্যান্ডের অধিনায়ক জোস বাটলার। ভারীতয় দলে কোনো পরিবর্তন নেই। কিউইদের বিরুদ্ধে খেলা একাদশই ইংল্যান্ড ম্যাচে খেলছে। হার্দিক পান্ডিয়া চোট সারিয়ে এখনও ফেরেননি। চলতি বিশ্বকাপে এই প্রথমবার শুরুতে ব্যাটিং করছে টিম ইন্ডিয়া।
দেখুন ছবিতে
Indian team wearing black armbands to give Bishan Singh Bedi a tribute. pic.twitter.com/txBCkUNU2X
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 29, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 29, 2023 02:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

