Nikhat Zareen: নিখাত জারিনের সঙ্গে মহিলাদের বিশ্ব বক্সিংয়ের কোয়ার্টারে নীতু, মনীশারাও
মঙ্গলবার দিল্লির ইন্দিরা গান্ধী স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত মহিলাদের বিশ্ব বক্সিংয়ের প্রি কোয়ার্টার ফাইনালে জিতলেন ভারতের আরও দুই বক্সার।
মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতীয়রা ভাল পারফরম্যান্স করছেন। দিল্লিতে আয়োজিত বিশ্ব বক্সিংয়ের ৫০ কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালে উঠলেন ভারতের তারকা বক্সার নিখাত জারিন (Nikhat Zareen)। প্রি কোয়ার্টারে মেক্সিকোর প্যাট্রিকা আলভারেজকে ৫-০ হারিয়ে শেষ আটে উঠলেন নিখাত।
মঙ্গলবার দিল্লির ইন্দিরা গান্ধী স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত মহিলাদের বিশ্ব বক্সিংয়ের প্রি কোয়ার্টার ফাইনালে জিতলেন ভারতের আরও দুই বক্সার। ৪৮ কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালে উঠলেন নীতু ঘাঙহাস ও ৫৭ কেজিতে শেষ আটে উঠলেন মণীশা। পদক থেকে আর মাত্র একটা ম্যাচ দূরে তাঁরা।
দেখুন টুইট
Indian boxers #NikhatZareen, #NituGhanghas and #ManishaMoun continued with their dazzling show at the Mahindra IBA Women's World Boxing Championships as they progressed into the quarterfinals with dominating victories on Tuesday. pic.twitter.com/tqBC2TImTj
— IANS (@ians_india) March 21, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 21, 2023 08:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

