IND vs ENG 4th Test 2021: দুরন্ত বোলিংয়ে ওভালে ১৫৭ রানে জিতল ভারত, সিরিজে ২-১ এগিয়ে গেলেন বিরাট কোহলিরা
ওভালে দুরন্ত জয় ভারতের। ইংল্যান্ডকে ২১০ রানে অল আউট করে বিরাট কোহলিরা স্মরণীয় জয় ছিনিয়ে নিলেন। উমেশ যাদব, জশপ্রীত বুমরা, রবীন্দ্র জাদেজাদের দুরন্ত বোলিংয়ে ১৫৭ রানে জিতল ভারত। সেই সঙ্গে নিশ্চিত হল ভারত এই সিরিজে হারছে না। ম্যানচেস্টারে শেষ টেস্টের আগে ২-১ এগিয়ে গেল টিম ইন্ডিয়া।
ওভালে দুরন্ত জয় ভারতের (Team India)। ইংল্যান্ড (England)-কে ২১০ রানে অল আউট করে বিরাট কোহলি (Virat Kohli)-রা স্মরণীয় জয় ছিনিয়ে নিলেন। উমেশ যাদব (Umesh Yadav), জশপ্রীত বুমরা (Jasprit Bumrah), শার্দুল ঠাকুর (Shardul Thakur), রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)-দের দুরন্ত বোলিংয়ে ১৫৭ রানে জিতল ভারত। সেই সঙ্গে নিশ্চিত হল ভারত এই সিরিজে হারছে না। ম্যানচেস্টারে শেষ টেস্টের আগে সিরিজে ২-১ এগিয়ে গেল টিম ইন্ডিয়া। ১৯৭১ সালের পর এই প্রথম ওভালে টেস্ট জিতল ভারত।
উমেশ তিনটি ও বুমরা, জাদেজা, শার্দুল দুটি করে উইকেট নেন। ২ উইকেটে ১৪১ থেকে ইংল্যান্ড অল আউট হয়ে যায় ২১০ রানে। ইংল্যান্ডের মিডল ও লোয়ার মিডল অর্ডার তাসের ঘরের মত ভেঙে পড়ে।
India conquer The Oval – their first Test win at the venue since 1971 💪#WTC23 | #ENGvIND | https://t.co/zRhnFiKhzZ pic.twitter.com/aH7r53QMst
— ICC (@ICC) September 6, 2021
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 06, 2021 09:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

