India-A Beat South Africa-A: পরপর দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা এ দলকে হারাল ভারতীয় এ দল, অপরাজিত থেকে দলকে জেতালেন রুতুরাজ গায়কোয়াড়

India-A Beat South Africa-A: পরপর দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা এ দলকে হারাল ভারতীয় এ দল, অপরাজিত থেকে দলকে জেতালেন রুতুরাজ গায়কোয়াড়
India A Beat SA A (Photo Credit: X@Sportskeeda)

রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে গতকাল দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে ভারতীয় ‘এ’ দল দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে নয় উইকেটে পরাজিত করেছে। খেলার শুরুতে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ভারতীয় পেসার হর্ষিত রানা এবং বাঁহাতি স্পিনার নিশান্ত সিন্ধুর বোলিং দাপটে দক্ষিণ আফ্রিকা ২০ দশমিক ৩ ওভারে ১৩২ রানে অলআউট হয়ে যায়। জয়ের জন্য ভারতীয় দল ব্যাট করতে নেমে ২৭.৫ ওভারে এক উইকেটে ১৩৫ রান সংগ্রহ করে। ঋতুরাজ গায়কোয়াড অপরাজিত পঞ্চাশ রান করেন।

এই জয়ের ফলে ভারতীয় এ দল দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে জয় লাভ করেছে।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 17, 2025 10:36 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).