IND vs ENG 2nd Test 2024 Day 4 Live Score Updates: ১ উইকেট দূরে ভারত, জয় হাতের মুঠোয় ভারতের
টিম ইন্ডিয়া তার দ্বিতীয় ইনিংসে ২৫৫ রান যোগ করে অলআউট হয়ে যায়।যার ফলে ইংল্যান্ডের কাছে টার্গেট গিয়ে দাঁড়ায় ৩৯৯ রান। সেই রান তাড়া করতে নেমে এখনও অবধি ৯ উইকেট হারিয়ে ২৮৬ রান করেছে তারা।
তৃতীয় দিনের খেলা যখন শেষ হয় তখন ইংল্যান্ডের স্কোর ছিল ১ উইকেট হারিয়ে ৬৭। আজ সকালে চতুর্থ দিনের খেলা শুরু হতেই পরপর উইকেট হারিয়ে বিপদের মুখে ইংল্যান্ড বাহিনী। টিম ইন্ডিয়ার দ্বিতীয় ইনিংসে অক্ষর প্যাটেল (45) এবং শুভমান গিল (104) এর সঙ্গে একটি ভাল জুটি গড়েছিল কিন্তু এই দুজন আউট হতেই উইকেটের বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। টিম ইন্ডিয়া তার দ্বিতীয় ইনিংসে ২৫৫ রান যোগ করে অলআউট হয়ে যায়।যার ফলে ইংল্যান্ডের কাছে টার্গেট গিয়ে দাঁড়ায় ৩৯৯ রান। সেই রান তাড়া করতে নেমে এখনও অবধি ৯ উইকেট হারিয়ে ২৮৬ রান করেছে তারা। এখন ভারতের জিততে দরকার ১ উইকেট ও অন্যদিকে ইংল্যান্ডের জেতার জন্য দরকার ১১৩ রান।
কিছুক্ষণ আগেই শোয়েব বাসিরকে আউট করেন মুকেশ কুমার।
2ND Test. WICKET! 67.3: Shoaib Bashir 0(8) ct Srikar Bharat b Mukesh Kumar, England 281/9 https://t.co/X85JZGt0EV #INDvENG @IDFCFIRSTBank
— BCCI (@BCCI) February 5, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 05, 2024 02:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

