Hardik Viral Video: শাদাব খানের উইকেট নিয়ে অদ্ভূত হাসি হার্দিক পান্ডিয়ার মুখে, আইসিসি-র শেয়ার করা ভিডিও হল ভাইরাল (দেখুন ভিডিও)
জসপ্রীত বুমরাহ-র অনবদ্য স্পেল সঙ্গে হার্দিক ও আর্শদীপের যোগ্য সঙ্গত পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে ৬ রানের বিস্ময়কর জয় এনে দেন। বিশেষ করে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল যখন জয়ের দিকে এগোচ্ছে তখন হার্দিক পান্ডিয়া গুরুত্বপূর্ণ মুহূর্তে দুটি উইকেট নেন।
নিউইয়র্কে রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী রইল ক্রিকেট ভক্তরা। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের চূড়ান্ত ব্যাটিং বিপর্যয় ঘটে গেল গতকাল। এক ওভার বাকি থাকতেই ১১৯ রানে অলআউট হয়ে যায় রোহিত শর্মা ব্রিগেড। সকলেই ধরে নিয়েছিল ম্যাচে ভারতের পরাজয় নিশ্চিত। ঠিক সেই জায়গা থেকেই রোমাঞ্চকর কামব্যাক করে ভারত। জসপ্রীত বুমরাহ-র অনবদ্য স্পেল সঙ্গে হার্দিক ও আর্শদীপের যোগ্য সঙ্গত পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে ৬ রানের বিস্ময়কর জয় এনে দেন। বিশেষ করে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল যখন জয়ের দিকে এগোচ্ছে তখন হার্দিক পান্ডিয়া গুরুত্বপূর্ণ মুহূর্তে দুটি উইকেট নেন। ফখর জামান ও শাদাব খানের উইকেট ঝুলিতে আসে হার্দিকের। এদিকে হার্দিক যখন শাদাব খানকে আউট করেন, তখন এক অদ্ভূত হাসি হেসে তিনি উইকেট নেওয়ার উদযাপন করেন। যার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখে নিন সেই ভিডিও-
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 10, 2024 02:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

