Glenn Maxwell: বিশ্বকাপের আগে বাবা হলেন ম্যাক্সওয়েল, দেখুন ছবিতে
আর মাত্র ক'টা দিন পরই ভারতে বিশ্বকাপে খেলতে নামবেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। তার আগে বাবা হলেন ম্যাক্সওয়েল।
আর মাত্র ক'টা দিন পরই ভারতে বিশ্বকাপে খেলতে নামবেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। তার আগে বাবা হলেন ৩৪ বছরের ম্যাক্সওয়েল। অজি তারকা ক্রিকেটারের ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী ভিনি রামন (Vini Raman) পুত্র সন্তানের জন্ম দিলেন। গ্লেন ও ভিনি তাঁদের সন্তানের নাম রাখলেন 'লোগান মাভেরিক ম্যাক্সওয়েল' (Logan Maverick Maxwell)।
২০১৭ সালে এক বন্ধুর বিয়েতে আলাপ হয় গ্লেন ম্যাক্সওয়েল ও ভিনি রমনের। সেখান থেকে প্রেম, এরপর ২০২২ সালের মার্চে অস্ট্রেলিয়া ও তামিল রীতি মেনে দু জনের বিয়ে হয়। বিয়ের বছর দেড়েকর মধ্যে দু জনের সন্তান ভূমিষ্ঠ হল। চোটের কারণে ভারতের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না ম্যাক্সওয়েল। একেবারে সরাসরি বিশ্বকাপে খেলতে দেখা যাবে তাঁকে। আরও পড়ুন-মাদক কেলেঙ্কারিতে অস্ট্রেলিয়ান ক্রিকেটার! কোকেন চুক্তির ষড়যন্ত্রের অভিযোগ স্টুয়ার্ট ম্যাকগিলের বিপক্ষে
দেখুন ছবিতে
Glenn Maxwell & his wife are blessed with a baby.
- The name is "Logan Maverick Maxwell". pic.twitter.com/7ZkeLaPDEi
— Johns. (@CricCrazyJohns) September 15, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 15, 2023 01:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

