Saudi Pro League 2024-25: পাঁচ গোলের থ্রিলার ম্যাচে দামাকের বিপক্ষে নাটকীয় জয় পেল রোনালদোবিহীন আল নাসর

Saudi Pro League 2024-25: পাঁচ গোলের থ্রিলার ম্যাচে দামাকের বিপক্ষে নাটকীয় জয় পেল রোনালদোবিহীন আল নাসর
Al Nassr with a MIRACULOUS win (Photo Credit: X@TimelineCR7)

মঙ্গলবার রাতে প্রো লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে দামাকের বিপক্ষে আল নাসর জিতেছে ৩-২ ব্যবধানে। আসন্ন এএফসি চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ইয়োকোহামা এফ মারিনোসের বিপক্ষে খেলার আগে রোনাল্ডোকে বিশ্রাম দিয়েছিলেন কোচ স্টেফানো পিওলি। ম্যাচের ১৮ মিনিটেই দামাকের হয়ে গোল করেন রামজি সোলান। তবে ২৫ মিনিটেই ম্যাচে সমতা ফেরান আয়মেরিক লাপোর্তে। এরপর ৭০ মিনিটে আলী আলহাসান আল-নাসরকে এগিয়ে দেন, কিন্তু নিকোলাই স্ট্যানসিউর গোলে দামাক খেলায় ফিরে আসে। অবশেষে ৯৪ মিনিটে জয়সূচক গোলটি করেন নাসরের সুলতান আল-ঘান্নাম।

এই ম্যাচে জিতে ৩ পয়েন্ট পেয়ে শীর্ষস্থানীয় আল-ইত্তিহাদের সঙ্গে ব্যবধান কমিয়ে আট পয়েন্টে নিয়ে এল আল নাসর। এই জয়ের ফলে আগামী মরসুমের জন্য এএফসি চ্যাম্পিয়নস লিগের স্থান নিশ্চিত করার লক্ষে এখনও টিকে থাকলেন রোনাল্ডো।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 24, 2025 01:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).