Odisha FC vs Hyderabad FC Video Highlights: হায়দরাবাদকে উড়িয়ে এখনও বাকি ওড়িশার প্লে-অফের আশা, দেখুন ভিডিও হাইলাইটস
হায়দরাবাদ এফসিকে ৩-১ গোলে হারিয়েছে ওড়িশা এফসি। তারা এখন ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে রয়েছে। ষষ্ঠ স্থানে থাকা মুম্বই সিটি এফসি (৩১) তাদের থেকে দুই পয়েন্টে এগিয়ে মাত্র। সেই কারণে সার্জিও লোবেরার দল প্লে-অফের এখনও শক্তিশালী দাবিদার।
Odisha FC vs Hyderabad FC Video Highlights: শুক্রবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে আইএসএল ২০২৪-২৫ এর ম্যাচে হায়দরাবাদ এফসিকে ৩-১ গোলে হারিয়েছে ওড়িশা এফসি। তারা এখন ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে রয়েছে। ষষ্ঠ স্থানে থাকা মুম্বই সিটি এফসি (৩১) তাদের থেকে দুই পয়েন্টে এগিয়ে মাত্র। সেই কারণে সার্জিও লোবেরার দল প্লে-অফের এখনও শক্তিশালী দাবিদার। গতরাতের খেলায় ওড়িশা একটি গোলে পিছিয়ে থেকে হাফটাইমে খেলতে নেমে তিন গোল দেয় যা তাদের দুর্দান্ত স্কিল তুলে ধরে। খেলার ৩০ মিনিটের মাথায় হায়দরাবাদের হয়ে একমাত্র গোল করেন সার্বিয়ান তারকা স্টেফান সাপিচ। এরপর ৪৭ মিনিটে মৌরতাদা ফল গোল করে খেলা সমতায় ফেরান, মাত্র ২ মিনিট পর ওড়িশার জন্য ব্যবধান দ্বিগুণ করেন হুগো বৌমাস। এরপর আর ওড়িশা আর সুযোগ দেয়নি নিজামদের। এরপর ৭০ মিনিটে রহিম আলির গোলে ওড়িশা ৩-১ ব্যবধান করে দিলে হায়দরাবাদ আর সুযোগ পায়নি। Jamshedpur FC vs NorthEast United FC Video Highlights: এক মরসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙলেন আলাউদ্দিন আজারাই, দেখুন নর্থইস্টের জয়ের ভিডিও হাইলাইটস
ওড়িশা এফসি বনাম হায়দরাবাদ এফসি ভিডিও হাইলাইটস
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 15, 2025 10:22 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

