Mohun Bagan SG Match Tickets: ওড়িশার বিপক্ষে প্রতিশোধ ঘরের মাঠেই, মোহনবাগানের টিকিট বিক্রি আজ থেকেই; কিনবেন যেভাবে
আজ থেকে বিক্রি ৫ ডিসেম্বর অবধি সল্টলেক বক্স অফিস এবং মোহন বাগান বক্স অফিসে সকাল ১১ টা থেকে ৬টা পর্যন্ত
গত সোমবারই কলকাতার সল্টলেক স্টেডিয়ামে (Salt Lake Stadium) এএফসি কাপ ২০২৩-২৪ গ্রুপ ডির শেষ ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টকে (Mohun Bagan Super Giant) ৫-২ গোলে হারিয়েছে ওড়িশা এফসি (Odisha FC)। এই জয়ের ফলে ওড়িশা এফসি এএফসি কাপের গ্রুপ ডি-তে পয়েন্ট টেবিলে মোহনবাগানকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে এবং মোহনবাগানের এফসি কাপের সফর শেষ করে দিয়েছে। এবার পালা প্রতিশোধের, মোহনবাগানের সেই সুযোগ এসেছে আইএসএলে আর সেটিও ঘরের মাঠে। এই সুযোগ হাতছাড়া করতে চাইবে না কোনও ফুটবল ভক্তই। ৬ ডিসেম্বর আয়োজিত এই ম্যাচের অনলাইন এবং অফলাইন টিকিটের বিক্রি ঘোষণা করেছে তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। সেই অনুযায়ী, আজ থেকে বিক্রি ৫ ডিসেম্বর অবধি সল্টলেক বক্স অফিস এবং মোহন বাগান বক্স অফিসে সকাল ১১ টা থেকে ৬টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে। এছাড়া অনলাইনে পাবেন -BookmyShow অ্যাপে। Mohun Bagan SG, ISL Live Streaming: মোহনবাগান সুপার জায়ান্ট বনাম হায়দরাবাদ এফসি, আইএসএল ২০২৩, সরাসরি দেখবেন যেখানে
জানুন বিস্তারিত
UPDATE: Offline Tickets for our home ISL clash vs Odisha FC are on SALE! Head over to Salt Lake Stadium Box Office or the club ground!🚨⚡️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন #ISL10 #LetsFootball #ISLonJioCinema #ISLonSports18 pic.twitter.com/o2jhmL13sB
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) December 2, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 02, 2023 03:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

