Maziya vs Odisha Result, AFC Cup: এএফসি কাপে মাজিয়াকে ৩-২ গোলে হারিয়ে জয় ওড়িশার

মাজিয়া এসআরসি বনাম ওড়িশা এফসি (৩-২)

Maziya vs Odisha Result, AFC Cup: এএফসি কাপে মাজিয়াকে ৩-২ গোলে হারিয়ে জয় ওড়িশার
Maziya SRC vs Odisha FC (Photo Credit: @AFCCUP/X)

এএফসি কাপের গ্রুপ ডি-তে নিজেদের চতুর্থ ম্যাচে মাজিয়া এসআরসি (Maziya SRC) কে ৩-২ গোলে হারিয়েছে ভারতীয় ফুটবল ক্লাব ওড়িশা এফসি (Odisha FC)। প্রথমার্ধে মাজিয়ার হয়ে ২ মিনিটে নাইজ হাসান (Naiz Hassan) ও ২৬ মিনিটে ভোজিস্লাভ বালাবানোভিচ (Vojislav Balabanovic) গোল করেন। অন্যদিকে দ্বিতীয়ার্ধে ওড়িশার হয়ে ৬৬ মিনিটে মুরতাদা ফল (Mourtada Fall), ৭২ মিনিটে দিয়েগো মাউরিসিও (Diego Mauricio) ও ৮৪ মিনিটে রয় কৃষ্ণা (Roy Krishna) গোল করেন। এই ফলাফলের পর চলতি মরসুমে মহাদেশীয় ফুটবল প্রতিযোগিতায় অভিষেক হওয়া ওড়িশা এফসি চার দলের গ্রুপ ডি-তে চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। মজার ব্যাপার হল, গত মাসে ভুবনেশ্বরে ঘরের মাঠে মাজিয়াকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছিল ওড়িশা এফসি। আগামী ২৭ নভেম্বর এএফসি কাপের গ্রুপ ডি-র ম্যাচে ওড়িশা এফসি খেলবে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে। East Bengal vs Kerala Blasters Result: আইএসএলে টানা তৃতীয় হার ইস্টবেঙ্গলের, ২-১ গোলে জয় কেরালার

দেখুন হাইলাইটস

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 08, 2023 09:11 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).